• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫০:১৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

২৫ মে ২০২৬ সকাল ১১:৪৩:১৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

ডেস্ক রিপোর্ট: বগুড়া শহরের বনানী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও দুই বছর বয়সী কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

২৫ মে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, নিহতরা হলেন আনিছুর রহমান এবং তাঁর কন্যা পুষ্প। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী আয়েশা বেগম। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

বগুড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুরে একটি বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আনিছুর রহমান ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। পথে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয় এবং স্ত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত নারীকে হাসপাতালে পাঠায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬