• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৭:১৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

১ জুন ২০২৬ সকাল ০৯:৫৬:১৩

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর একজন।

আহত সাইফুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ১ জুন সোমবার সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, আজ সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলো। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলি ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়।

একই ঘটনায় আহত হয় সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত দুজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধু পাড়া এলাকায় বলে জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২