• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ রাত ০৯:০৬:০৮ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৯:১৩

টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।

Ad

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, তুর্জয় মাঝি নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:৩০







৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩২

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:২১


Follow Us