• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৬:১৫ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

রংপুর রিজিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ পণ্য জব্দ

১০ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫৩:৫৬

রংপুর রিজিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ পণ্য জব্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৫ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় দিনাজপুর সেক্টর সদর দপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হানান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার, অপারেশন অফিসার মেজর তানিম হাসান খানসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪

প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে, বিদেশি মদের ১,০০০ বোতল, ৩,৪৭০ পিস ইয়াবা, ২২৮ কেজি গাঁজা, ৯৬৬ বোতল ফেন্সিডিল, বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন।

এছাড়া এসব অভিযানে ৪৮ জন আসামিকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৯


আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৩:৪৯


ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:০২

রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:১৪