• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:২৭:২৮ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানির মালামাল জব্দ

১০ মে ২০২৫ সকাল ১০:৩৭:৫০

কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানির মালামাল জব্দ

কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের সদস্যরা কুমিল্লা ও ফেনী জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানির মালামাল জব্দ করেছে। ৯ মে শুক্রবার সকালে সীমান্তের শূন্য রেখায় বিশেষ টহল অভিযান চালিয়ে এই মালামাল উদ্ধার করা হয়।

৯ মে শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৭২ বোতল ভারতীয় মদ, ৬০ কেজি গাঁজা, ২০০ বোতল ফেন্সিডিল এবং ২১ হাজার পিস বিভিন্ন ধরনের বাজি। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ১৮ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়নের অধীন সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) এবং ফুলগাজী (ফেনী) উপজেলার সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মালামালগুলো সীমান্তের শূন্য রেখার কাছে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অভিযানের সময় কোনো চোরাচালানকারীকে আটক করা না গেলেও কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪