• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:৩৫:২৯ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ

১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৭:০৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত থেকে সকাল পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ  তিনটি অভিযানে এসব মালামাল জব্দ করে।

Ad

বিজিবি জানায়, অভিযানে শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়। এছাড়া সদর উপজেলার রানীনগর ও নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকা থেকে পৃথকভাবে মোট ৭টি গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত সিরাপ ও গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা।জব্দ করা নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

Ad
Ad

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us