• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩১:৫৬ (02-May-2026)
  • - ৩৩° সে:
ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সঙ্গে দুই দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।৯ এপ্রিল বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ক্রেমলিন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।বিবৃতিতে জানানো হয়, অর্থোডক্স ইস্টার উপলক্ষে শনিবার বিকেল থেকে রোববার সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময় সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ।তবে এ সময় ইউক্রেন কোনো উসকানিমূলক পদক্ষেপ নিলে তার যথাযথ জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে রাশিয়া।অন্যদিকে, যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত মেনে চলার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক পোস্টে তিনি এ বিষয়ে সম্মতি জানান।