• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৪১:১৩ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠক ও যুদ্ধবিরতির প্রস্তাব

৫ জুন ২০২৬ দুপুর ০২:৪৩:০৭

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠক ও যুদ্ধবিরতির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে তিনি পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দেওয়ার পাশাপাশি আলোচনার সময় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

৫ জুন বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট দফতরের ওয়েবসাইটে প্রকাশিত ওই খোলা চিঠিতে জেলেনস্কি বলেন, যুদ্ধ অবসানে তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার পথ খোলা উচিত।

চিঠিতে তিনি লিখেছেন, “ইউরোপের এই যুদ্ধ আবার কখন যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরবে, তার জন্য অপেক্ষা করা ভুল হবে। ইউক্রেন আপনার ও আমাদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসান চায়। আমি একটি বৈঠকের প্রস্তাব করছি।”

জেলেনস্কি আরও বলেন, আলোচনার পরিবেশ তৈরির জন্য বৈঠক চলাকালীন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা প্রয়োজন। তবে এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, পুতিন ও জেলেনস্কি যদি আলোচনায় বসেন, তবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ঘটনা হবে।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন নিশ্চিত করেছে যে, জেলেনস্কির পাঠানো চিঠি তারা গ্রহণ করেছে এবং বিষয়টি প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করা হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, জেলেনস্কি চাইলে মস্কোতে এসে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে তিনি উল্লেখ করেন, চিঠিটি তখনও প্রেসিডেন্ট পুতিনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি।

অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়াকে কিছু ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে। একই ধরনের নমনীয়তা ইউক্রেনও দেখালে মস্কো আলোচনায় ছাড় দিতে প্রস্তুত রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতাকে সম্ভাব্য শান্তি আলোচনার নতুন উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩



নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩

গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৪৮