• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:১২:৩০ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

এবার স্যাটেলাইট দিয়ে ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করছে রাশিয়া

১৩ জুন ২০২৬ সকাল ০৮:৪৫:৫১

এবার স্যাটেলাইট দিয়ে ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: স্যাটেলাইট ব্যবহার করে ভারী ড্রোন নিয়ন্ত্রণের নতুন প্রযুক্তি উন্নয়নে কাজ করছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এ প্রকল্পের কাজ বেশ কয়েক বছর ধরেই চলছে এবং ইতোমধ্যে এ উদ্দেশ্যে একাধিক স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে জানা যায়, পুতিন বলেন, ২০২৩ সালে প্রথম পর্যায়ের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এরপর ২০২৪ ও ২০২৫ সালেও প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিও এতে অংশ নিচ্ছে।

তিনি জানান, রাশিয়া বর্তমানে শুধু প্রচলিত ড্রোন নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ড্রোন এবং ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোন উন্নয়নেও জোর দিচ্ছে।

পুতিনের দাবি, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ধীরে ধীরে একটি আধুনিক ও উচ্চপ্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে।

এ ছাড়া তিনি বলেন, নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার কাজ চলছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের স্টারলিংক ব্যবস্থার সমপর্যায়ের, এমনকি তার চেয়েও উন্নত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

একই বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ জানান, চলতি বছরের শেষ নাগাদ প্রায় ২০ হাজার ড্রোন সরবরাহের পরিকল্পনা রয়েছে। এসব ড্রোন সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম হবে এবং বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা হবে।

সূত্র: তাস নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us