• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৮:২৩ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির

৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:১১

পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদল রাশিয়া ও ইউক্রেন সফরের আগে ৪ সেপ্টেম্বর শুক্রবার তিনি এ প্রস্তাব দেন। খবর এনডিটিভির

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ৫ সেপ্টেম্বর শনিবার ও ৬ সেপ্টেম্বর রোববার মস্কো ও কিয়েভ সফর করবেন।

জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে দুই মার্কিন দূতের সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, কুশনার ও উইটকফের সফর নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দলের সঙ্গে আলোচনা হয়েছে।

কিয়েভে মার্কিন দূতদের নিরাপদে পৌঁছানো নিশ্চিত করতে ইউক্রেনীয় কূটনীতিকরা প্রস্তুতি বৈঠক করেছেন বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন, এ সময় রাশিয়ার আকাশপথের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা হবে।

এর বিনিময়ে জেলেনস্কি রাশিয়াকে সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখার আহ্বান জানান। তিনি বলেন, মার্কিন দূতদের সফর ও আলোচনা শেষ করতে যত সময় প্রয়োজন, ততক্ষণ রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষেরই বিমান হামলা থেকে বিরত থাকা উচিত।

জেলেনস্কি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না। রাশিয়াকেও একইভাবে বিমান হামলা বন্ধ রাখতে হবে, যাতে আলোচনা এবং মার্কিন প্রতিনিধিদের সফরের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের লক্ষ্য রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করা নয়; বরং সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য বাস্তবসম্মত পথ খুঁজে বের করা।’

জেলেনস্কি বলেন, ‘স্টিভ ও জ্যারেড কী প্রস্তাব নিয়ে আসেন এবং মস্কো তাদের কী বলে, সেটিই এখন দেখার বিষয়।’

এদিকে, জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবের দিনই রাশিয়া ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে বিমান হামলা চালায়। এতে গোয়েন্দা প্রধানের কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানান জেলেনস্কি।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে দিনের বেলায় বিমান হামলা বাড়িয়েছে এবং বেসামরিক এলাকাগুলোতে অবিরাম আঘাত হানছে। শুক্রবার কিয়েভে হামলার আগে ওডেসা অঞ্চলেও রাতে বড় ধরনের হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং একটি শিশুসহ অন্তত পাঁচজন আহত হন।

এ ছাড়া রাতের হামলায় ইউক্রেনের দিনিপ্রো শহরে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

একজন মার্কিন কর্মকর্তা ট্রাম্পের দূতদের মস্কো ও কিয়েভ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মীমাংসা নিয়ে আলোচনা এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনের রাজধানীতে এটিই হবে তাদের প্রথম সফর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাপ্তাহিক ২ দিন ছুটিতে নগদে চাকরির সুযোগ
সাপ্তাহিক ২ দিন ছুটিতে নগদে চাকরির সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৩:০০


২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৬




পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির
পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:১১

দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ডাক বিভাগ
দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ডাক বিভাগ
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৪:৪১

দেশের স্বাস্থ্য খাতে ৭৩ হাজারের বেশি পদ শূন্য
দেশের স্বাস্থ্য খাতে ৭৩ হাজারের বেশি পদ শূন্য
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:১১