• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৩:৩৪ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে

১০ মার্চ ২০২৬ সকাল ০৮:০৫:০৪

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে

আন্তর্জাতিক ডেস্ক: আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনিকে 'অটল' সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

৯ মার্চ সোমবার এক বার্তায় তিনি তেহরানের প্রতি মস্কোর সংহতি পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েল ও যুক্তরাস্ত্রের বিমান হামলায় বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ছেলে মুজতাবা খামেনিকে এই পদে আসীন করা হয়।

আরও পড়ুন

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ওপর নজর রাখছে ভারত

তার এই নিয়োগকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, আমি তেহরানকে আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি আবারও নিশ্চিত করতে চাই।

রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে, মুজতাবা খামেনি তার বাবার কাজ সসম্মানে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতির মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

এদিকে, মুজতাবা খামেনির অধীনে ইরান প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮