• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৫২:২৪ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৪:৩৯

সোনারগাঁয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকায় পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার আনন্দ বাজার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে এ অভিযান চালানো হয়।

Ad

কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক) ও (ঙ) ধারায় দুটি পৃথক মামলায় দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দোকানদার দোকান বন্ধ করে এলাকা ত্যাগ করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষার্থে সোনারগাঁ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মাদারীপুরে মধ্যরাতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে মধ্যরাতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৮:২৯

দাম কমল এলপি গ্যাসের
দাম কমল এলপি গ্যাসের
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৭:০৭


নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৩:৫০



রাঙামাটিতে ২২ মামলার আসামি গ্রেফতার
রাঙামাটিতে ২২ মামলার আসামি গ্রেফতার
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৬:৪৩




Follow Us