• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ১০:৫৭:৩০ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা

৩১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩

দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন করার অভিযোগে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩১ জানুয়ারি শনিবার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের একটি ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মান্নারগাঁও ইউনিয়নের ওই ব্রিজের পাশ থেকে আইন অমান্য করে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে ব্রিজ ও সংলগ্ন সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Ad

অভিযানকালে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে মাটি কাটার ফলে সরকারি অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়ে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। জনস্বার্থ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

অভিযানকালে পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us