• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:১৯:১১ (02-Mar-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে তিন ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা

২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:২৩

মানিকগঞ্জে তিন ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 
সোমাবার ২ মার্চ পরিচালিত অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং চিমনি ভেঙে ফেলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট ইউনিটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল-ইসলাম।

Ad
Ad

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—মেসার্স একতা ব্রিকস (লেন্দুরী, সদর), মেসার্স রিফা ব্রিকস (লেন্দুরী, সদর) ও মেসার্স এস এম এস ব্রিকস (বেতিলা, সদর)। প্রতিটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

Ad

অভিযানে পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সহায়তা নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:২৬



Follow Us