• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:০৯:৩০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

খাল দখল করে স্থাপনা, ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২২:২৮

খাল দখল করে স্থাপনা, ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের আধুরপাড়া এলাকায় রাস্তার পাশের প্রবাহমান খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

উপজেলা প্রশাসন জানায়, সরকারি খাল ও জলাধার দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯