• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ১১:১৭:৪৭ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি নাগরিক আটক

কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১৯ সেপ্টেম্বর বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।কম্বোডিয়ান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নমপেনের ডাংকর জেলার ডাংকর কমিউনের মউল ভিলেজের স্ট্রিট ০২বি-তে একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রম পরিচালনার সন্ধান পায় পুলিশ।অভিযানকালে ৬টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন এবং কিছু জাল মার্কিন ডলার নোট জব্দ করা হয়েছে।আটক ৯ বাংলাদেশি নাগরিক ও জব্দ করা আলামত আরও তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনি ব্যবস্থা নিতে নমপেন মিউনিসিপাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।সূত্র: চ্যানেল ২৪