• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৮:১৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৭:৩৯

ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

৮ নভেম্বর শনিবার বিকেল ৩টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।  

আটকদের মধ্যে, একজন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তারা সবাই সাতক্ষীরাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

আরও পড়ুন

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাংঙ্গা সীমান্তে টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

অন্যদিকে, রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মহেশপুর মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার
জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:১৩




লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৫০