• ঢাকা
  • |
  • রবিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ১২:৩৩:৪০ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ২৬ বাংলাদেশি আটক

৮ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫০:০৫

মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ২৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে বিশেষ এক অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। ৭৭ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন এ অভিযানে। এদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

Ad

৬ জানুয়ারি মঙ্গলবার রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, ওইদিন সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটকদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

তিনি জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার তিনজন নারী ও একজন পুরুষ, পাকিস্তানের ১০ জন পুরুষ, বাংলাদেশের ২৬ জন পুরুষ, থাইল্যান্ডের পাঁচজন পুরুষ ও একজন নারী, মিয়ানমারের তিনজন পুরুষ ও দুজন নারী এবং ভারতের ২৬ জন পুরুষ রয়েছেন।

অভিযানের সময় নিলাই এলাকায় অবস্থিত একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব পথ অবরুদ্ধ থাকায় কেউ পালাতে পারেনি।

কেনিথ তান বলেন, জনসাধারণের অভিযোগ ও এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থান করা এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতাভুক্ত।

আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। একইসঙ্গে অবৈধ অভিবাসী দমনে সহযোগিতার জন্য জনসাধারণকে তথ্য ও অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়েছে।

ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং সতর্ক করে বলেছেন, অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় প্রদানকারী যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আদালতে মামলা দায়ের করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২৪ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৭:২০



নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৩৩




আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:০০


Follow Us