• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৭:৪১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে বাংলাদেশি আটক

৫ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪২:৫৪

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশ কালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী ক্যাম্পের সদস্যরা।

৪ জুলাই শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে ওই বাংলাদেশি নাগরিককে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি সদস্যরা। আটক বাংলাদেশির বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি। ওই মামলায় তাকে পঞ্চগড় আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বোদা থানা পুলিশ।

আরও পড়ুন

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আটক বাংলাদেশি অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৭৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকায় হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা এলাকা দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন অসীম বিশ্বাস। এসময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তারা আইনি প্রক্রিয়া শেষে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি কাজের সন্ধানে ভারতে অবৈধ উপায়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ আ.লীগ নেতাসহ কর্মী গ্রেফতার

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ‘আটক ওই বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে থানায় একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।’

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এসময় ওই বাংলাদেশি ব্যক্তি ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে আমরা তাকে ধরে ফেলি। পরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সীমান্তে অবৈধ উপায়ে কোনো কিছু পাচার, অবৈধ সীমান্ত পারাপার, মাদক, গরুসহ যে কোনো চোরাচালান রোধে সদা তৎপর রয়েছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার
জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:১৩