• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:৫১ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

২৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:২০

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বিশেষ এ অভিযানে ৫২৮ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৪৫ জনই বাংলাদেশি।

২৭ আগস্ট বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান। খবর নিউ স্ট্রেইটস টাইমসের

গত ২৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশের আটটি নির্মাণস্থলে ‘অপস সাসার’ নামক এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানটিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় মাদকবিরোধী সংস্থা এবং মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মোট ৪১৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। ওইসব এলাকায় অভবাসীদের উপস্থিতি ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করা এবং কোনো ধরনের আইন বা বিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা শনাক্ত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

অভিযানে মোট ৬৭৮ জনকে যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অপরাধে ৫২৮ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৫০ জন পুরুষ এবং ৭৯ জন নারী বলে জানানো হয়েছে।

আটকদের মধ্যে ২৪৫ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ১১৯ জন, ভারতের ২৩ জন, মিয়ানমারের ১০০ জন, নেপালের ৪ জন এবং অন্যান্য দেশের ৩৭ জন নাগরিক রয়েছেন।

অভিযানে যেসব অনিয়ম শনাক্ত হয়েছে তার মধ্যে রয়েছে পরিচয়পত্র বা বৈধ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, স্বীকৃত নয় এমন কার্ড ব্যবহার এবং অভিবাসন আইনের আওতাধীন অন্যান্য অপরাধ।

আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক
২৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:২০



নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯
২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৪৪:০২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশু মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশু মৃত্যু
২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৩৩:০৭