• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই শ্রাবণ ১৪৩৩ ভোর ০৪:৪১:১২ (28-Jul-2026)
  • - ৩৩° সে:
দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

ডেস্ক রিপোর্ট: ঘুষের বিনিময়ে স্কুল শিক্ষক নিয়োগের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না।১১ জুলাই শনিবার দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা করেন তিনি।রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না। শিক্ষকদের থেকে ডেডিকেশন হারিয়ে যাচ্ছে বলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী। আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজের অধঃপতন ও মাদকের প্রসার ঘটছে।এ সময় শিক্ষার উৎকর্ষতা সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা উল্লেখ করে তিনি বলেন, অসাধু ঠিকাদাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে। যারা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে তারা মানবতার শত্রু। মাঠপর্যায়ে আমলাদের কারণে শিক্ষাখতের ভালো উদ্যোগ বিনষ্ট হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, শিক্ষাখতে সরকারের ভালো উদ্যোগগুলো মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীণতার কারণে বিনষ্ট হচ্ছে। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পদক দিয়ে পুরস্কৃত করা উচিত বলেও উল্লেখ করেন তিনি।এ সময় মনিপুর হাইস্কুলকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।