• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৩:৩১ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

গজারিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩০:২৪

গজারিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৫ ফেব্রুয়ারি বুধবার গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

Ad
Ad

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক, দায়িত্ব ও করণীয়, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটার অধিকার নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি গড়ে ওঠে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগ করতে হবে।’

প্রশিক্ষণ কর্মশালায় গজারিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের ভোটগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন অফিস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন
আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন
৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১০:৪৭




Follow Us