• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৫:৫৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দুইদিনের প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ

৩০ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৫:৫৭

দুইদিনের প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৯ জানুয়ারি বৃহস্পতিবার শেষ হয়েছে। পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) আয়োজিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।

দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।

আরও পড়ুন

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতায় পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল প্রতিবেদন এবং আইনগত বিষয়সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯