আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় একটি চলন্ত ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দেশটির রাজধানী কুয়ালামপুরের জালান পেরাকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। খবর মালয় মেইলের।


নিহত বাংলাদেশি নিজেই ওই ‘স্পাইডার লিফট’ ক্রেনটির চালক ছিলেন এবং দুর্ঘটনার সময় তিনি রাস্তার পাশের একটি বিলবোর্ড সংস্কারের কাজ করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ক্রেনটি ফুটপাতের একটি অংশের সঙ্গে আটকে গিয়েছিল। রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালিত এই ক্রেনটি ফুটপাতে ভারসাম্য হারিয়ে হঠাৎ উল্টে যায়। ক্রেনটি সরাসরি ওই বাংলাদেশি শ্রমিকের ওপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিচে চাপা পড়েন।
ক্রেনের বিশাল ভারে পাশেই পার্ক করা দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও সৌভাগ্যবশত গাড়ির ভেতর থাকা কোনো আরোহী আহত হননি।
ঘটনার পরপরই কুয়ালামপুর হাসপাতালের চিকিৎসকদের একটি দল দ্রুত সেখানে পৌঁছায়। তবে তারা পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই প্রবাসীকে মৃত ঘোষণা করেন। ক্রেনটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না কিংবা ফুটপাতে চালানোর সময় সঠিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
বর্তমানে কুয়ালামপুর পুলিশ ওই ক্রেনটির মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। বিশেষ করে জনবহুল ওই এলাকায় রাতে এই ধরনের ভারী ক্রেন চালানোর যথাযথ আইনি অনুমতি ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available