• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:৩১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে এসেছে

৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:০৭:৩২

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে এসেছে
প্রবাসী শাহ আলম

নিজস্ব প্রতিবেদক: ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ১ এপ্রিল ফুজাইরাহর দিব্বা এলাকায় স্থানীয় সময় সকাল ৬টার দিকে ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি প্রবাসী শাহ আলম নিহত হন।

আরও পড়ুন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত হানিফ ভূইয়ার ছেলে। 

দূতাবাস সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১