• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০৪:৪৬ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

পরিবারের সঙ্গে ঈদ করার স্বপ্ন পূরণ হলো না প্রবাসী মজিবুর রহমানের

২৪ মে ২০২৫ সকাল ০৯:২৭:১৯

পরিবারের সঙ্গে ঈদ করার স্বপ্ন পূরণ হলো না প্রবাসী মজিবুর রহমানের

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মজিবুর রহমান (৪৮) নামে এক প্রবাসী মৃত্যুবরণ করেছেন। তিনি দুবাই প্রবাসী ছিলেন এবং কোরবানির ঈদ উদযাপন করতে সম্প্রতি দেশে ফিরেছিলেন।

নিহত মজিবুর রহমান আজমপুর গ্রামের মৃত আজগর মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ মে শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির আঙিনায় থাকা একটি কাঁঠাল গাছে উঠে ফল পারার সময় তিনি গাছের পাশে থাকা ৩৩ হাজার ভোল্টেজের মেইন লাইনে স্পর্শ হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়ে যায়।

আরও পড়ুন

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৯ দোকান-স্থাপনা

পরিবার ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। তবে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য ফিরোজ মিয়া।

নিহতের ছোট ভাই পল্লী চিকিৎসক আতাউর রহমান বলেন, বড় ভাই সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছিলেন পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। আজ কাঁঠাল পাড়তে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। তিনি দুই সন্তান রেখে গেছেন। এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৬:২৬

আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৭

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:৩৬

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯