• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ১১:৩১:৫৭ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

১৮ জুন ২০২৬ রাত ০৯:৩৫:১৭

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​১৮ জুন বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) এর বিচারক মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।

​দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম (কাইল্যা) মন্ডল উপজেলার জালিয়া পাড়া এলাকার মৃত জসিম উদ্দিন (জমির) মণ্ডলের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে জালিয়া পাড়া এলাকার স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ওই শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আব্দুর রহিম তাকে ফুসলিয়ে ডেকে পাশের একটি শসা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

​গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় শিশুটির পিতা মো. তাইজুল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন।

​আদালতের রায় ​দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।

এসব তথ্য নিশ্চিত করে করেছেন রাষ্ট্রপক্ষের জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us