• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ১০:২৩:২২ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৯:৫১

ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের আগামীকাল শনিবারের ১৯ সেপ্টেম্বর ঘোষিত ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকার, প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা সৃষ্টি করা না হয়। আর কোনো উসকানিতে পা না দিয়ে চরম ধৈর্য ও সংযমের সঙ্গে আমরা লং মার্চ সফল করবো।’

১৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা-রংপুর লং মার্চের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন

আওয়ামী লীগ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল: রিজভী

মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি অভিমুখে লং মার্চে জনগণ, প্রশাসন, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, যানবাহনসহ বিভিন্ন মহলের সহযোগিতা পাওয়া গেছে। বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা কষ্ট করে কর্মসূচির সংবাদ কাভার করেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ঢাকা থেকে রংপুর পর্যন্ত লং মার্চ সফল করতে গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাতে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধাসহ বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করা হয়েছে। সেখানে পাওয়া তথ্যানুযায়ী, পথসভা ও জনসভাগুলো সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জামায়াতের এ নেতা বলেন, লং মার্চে আগে ঘোষিত দাবিগুলোর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের এ দাবির বিষয়ে সরকারকে দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

ঢাকা দক্ষিণে বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব তানভীর

তিনি জানান, লং মার্চে প্রায় সহস্রাধিক যানবাহন যুক্ত হবে। বহরে ১১ দলের নেতাকর্মীদের পৃথকভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন গ্রুপের জন্য দায়িত্বশীল লোক নির্ধারণ করা হয়েছে। শৃঙ্খলা, নিরাপত্তা, অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, আইটি, সাংস্কৃতিক ও মিডিয়াসহ বিভিন্ন টিম দায়িত্ব পালন করবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের গায়ে আঘাত এলেও আমরা কোনো প্রতিশোধ নেবো না। একটি আঘাত সহ্য করেও যদি লং মার্চ সফল করা যায়, সেটাকেই আমরা সার্থকতা মনে করবো।’

লং মার্চের কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য আগাম দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ও যানবাহন চলাচলে কারও কিছুটা অসুবিধা হতে পারে। গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে জনগণ অতীতেও এ ধরনের কষ্ট সহ্য করেছে।

আরও পড়ুন

রেডি হও জামায়াত,পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: পাপিয়া

গণমাধ্যমকর্মীদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, লং মার্চ কাভার করতে আসা সাংবাদিকদের চলাচল, ছবি ধারণ ও সরাসরি সম্প্রচারে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে শৃঙ্খলা ও নিরাপত্তা টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রেজাউল করিম, মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান, মহানগর উত্তরের মিডিয়া বিভাগের সভাপতি মো. আতাউর রহমান সরকার এবং ঢাকা মহানগর উত্তরের ইয়াসিন আরাফাত।

সূত্র: জাগো নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০