• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ১০:৪৪:১৬ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
ঢাকায় গান গাইবেন পাকিস্তানের আতিফ আসলাম

ঢাকায় গান গাইবেন পাকিস্তানের আতিফ আসলাম

বিনোদন ডেস্ক: ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। তিনি একাধারে ভারত ও বাংলাদেশেও ভীষণ জনপ্রিয়। এরই মধ্যে বলিউডে গান গেয়ে খ্যাতির চূড়ায় জায়গা করে নিয়েছেন এই শিল্পী।২৪ জুলাই শুক্রবার রাজধানীর পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আতিফ আসলামের কনসার্ট ‘মেইন স্টেজ শো, ফিচারিং আতিফ আসলাম’।২১ জুলাই মঙ্গলবার রাজধানীর স্মার্ট টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় অনুমতি, ছাড়পত্র এবং ভেন্যুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।সূত্র: নিউজ ২৪