• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:০০:৫৫ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

‘চুপিচুপি’ দিয়ে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’

১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৯:২০

‘চুপিচুপি’ দিয়ে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’

বিনোদন রিপোর্ট : বাংলা সংগীতাঙ্গনে অডিও ও ভিডিও প্রযোজনায় নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’ (ArtBox Music)। প্রতিষ্ঠানটি তাদের প্রথম নিবেদন ‘চুপিচুপি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। 
চিকিৎসক ও কণ্ঠশিল্পী সম্পা দেওয়ানের স্বপ্নের এই প্রতিষ্ঠানটি মানসম্মত সংগীত ও ভিডিও নির্মাণের অঙ্গীকার নিয়ে বাজারে এসেছে।

Ad

আর্টবক্স মিউজিক-এর কর্ণধার সম্পা দেওয়ান। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও কণ্ঠশিল্পী হিসেবেও সুপরিচিত। সংগীতের প্রতি গভীর অনুরাগ ও দীর্ঘদিনের সৃজনশীল অভিজ্ঞতা থেকেই তার এই নতুন উদ্যোগ।

Ad
Ad

জানা গেছে, ইতোমধ্যে সম্পা দেওয়ানের নিজের গাওয়া প্রায় ৫০টি গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।

প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বাংলা গানের উদীয়মান শিল্পীদের জন্য একটি পেশাদার ও সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। নতুন শিল্পীদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি মানসম্মত অডিও-ভিডিও প্রযোজনার মাধ্যমে সংগীতাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে চায় আর্টবক্স মিউজিক।


প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা ‘চুপিচুপি’ গানটির গীতিকার ও সুরকার রোহান রাজ। সংগীত পরিচালনা করেছেন পলাশ ফারুকী। ভিডিওটির দিকনির্দেশনায় ছিলেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৌরভ ও রেশমি।পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস কে সমীর।

কর্ণধার সম্পা দেওয়ান বলেন, “আর্টবক্স মিউজিক শুধু একটি প্রযোজনা প্রতিষ্ঠান নয়; এটি আমাদের একটি স্বপ্নের বাস্তব রূপ। আমি নিজেও দীর্ঘদিন ধরে সংগীতচর্চা করছি। আমার গাওয়া ৫০টি গানের মিউজিক ভিডিও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। পাশাপাশি আমরা নতুন শিল্পীদের নিয়েও ধারাবাহিকভাবে কাজ করব।”

তিনি আরও জানান, ভবিষ্যতে আর্টবক্স মিউজিক শুধু গানেই সীমাবদ্ধ থাকবে না; নাটক ও ড্রামা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। মানসম্মত গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলীর মাধ্যমে বিনোদন জগতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

আর্টবক্স-এর ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে থাকা কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস কে সমীর বলেন, “আমরা উদীয়মান তরুণ কণ্ঠশিল্পীদের প্রাধান্য দিয়ে নিয়মিতভাবে অডিও-ভিডিও কনটেন্ট প্রযোজনার পাশাপাশি নাটক ও ড্রামা নির্মাণের কাজও ধাপে ধাপে শুরু করেছি। খুব শীঘ্রই আমাদের ড্রামা চ্যানেলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।”
নির্মাতাদের প্রত্যাশা, ‘চুপিচুপি’ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং আর্টবক্স মিউজিকের পথচলা সফল ও দীর্ঘস্থায়ী হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পৌর মেয়র থেকে প্রতিমন্ত্রী রাজবাড়ীর খৈয়ম
পৌর মেয়র থেকে প্রতিমন্ত্রী রাজবাড়ীর খৈয়ম
১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৯:৩৩







বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৫৪


ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:৪৬


Follow Us