• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৪:১৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

জন্মদিনে নতুন গানের ঘোষণা ফাহমিদা নবীর

৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫১:৪৫

জন্মদিনে নতুন গানের ঘোষণা ফাহমিদা নবীর

বিনোদন ডেস্ক: ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।

৪ জানুয়ারি রবিবার তার জন্মদিন। তবে বিশেষ এই দিনটি ঘটা করে উদযাপন করার কোনো পরিকল্পনা নেই শিল্পীর। বরং তিনি সবার কাছে সুস্থতা ও শুভ কামনা চেয়েছেন এবং শ্রোতাদের জন্য ভালো গান উপহার দেওয়ার আকাঙ্ক্ষার কথাই জানিয়েছেন।

জন্মদিনের আনন্দে ভক্তদের জন্য চমক হিসেবেই ফাহমিদা নবী ঘোষণা দিয়েছেন তিনটি নতুন গানের। ইতিমধ্যে তিনি কণ্ঠ দিয়েছেন ‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ ও ‘আসলো না বৃষ্টি’ এই তিনটি গানে।

গানগুলোর সুর করেছেন শিল্পী ও সুরকার শামস সুমন, সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া এবং গীতিকবি গোলাম মোর্শেদের লেখনীতে গানগুলো পেয়েছে ভিন্ন স্বাদ ও আবেগ।

ফাহমিদা নবী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি গীতিকবি গোলাম মোর্শেদের সঙ্গে কাজ করে আসছেন।

তাঁর লেখার সহজতা ও গভীরতা শ্রোতাদের মনে আলাদা ছাপ ফেলে। নতুন এই তিনটি গানেও সেই বৈচিত্র্য স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে মনে করেন তিনি। পাশাপাশি শামস সুমনের সুর ও আরাফাত বসনিয়ার সংগীতায়োজন গানগুলোকে করেছে সময়োপযোগী ও শ্রুতিমধুর।

এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘শুরুর প্রথম গায়কির সময়েই মনে হয়নি এটি আমাদের প্রথম কাজ।

শামস সুমনের সুরে নব্বই দশকের মেলোডির ছোঁয়া রয়েছে, যা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। নতুন এই তিনটি গান নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

জানা গেছে, শিগগিরই ফাহমিদা নবীর নতুন তিনটি গান প্রকাশিত হবে ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২