• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৮:৫৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

আসিফের গানে মডেল হলেন গণবিপ্লবের ভাইরাল কন্যা সিঁথি

১৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:৪৩

আসিফের গানে মডেল হলেন গণবিপ্লবের ভাইরাল কন্যা সিঁথি

বিনোদন ডেস্ক: সারা দেশে ছাত্র-জনতার বিপ্লবের সময় ফারজানা সিঁথি নামে এক ছাত্রী বিপ্লবী ভূমিকা রেখেছিলেন। শাহবাগ থানায় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে তিনি বেশি আলোচনায় আসেন। তার সেই ভিডিও ভাইরাল হওয়ার ফলে তাকে ‘ভাইরাল কন্যা’ হিসেবে ডাকা হয়।

এবার গায়ক আসিফ আকবরের গানে তাকে মডেল হিসেবে দেখা যাবে। তাকে মডেল করে গানের মিউজিক ভিডিও তৈরি করা হচ্ছে। সিঁথির সহ-মডেল হিসেবে থাকবেন শেখ সাদী।

মিউজিক ভিডিও গানটির কথা এমন, ‘ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা।’ গানের সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। বাংলা ও হিন্দিতে কথা লিখেছেন যথাক্রমে বূদ্ধাদিত্য মূখার্জী ও শাদাব আখতার)। আসিফ আকবরের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

আরও পড়ুন

তেলেগু সিনেমার প্রেমে অভিনেত্রী অনস্বরা রাজন

শিল্পী আসিফ আকবর বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরি ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি, এই দুই ভার্সনে প্রকাশিত হবে। বিখ্যাত হিন্দি গান ‘বুর্জ খলিফা’ গানের গায়িকা নিকিতা গান্ধী আমার সঙ্গে গেয়েছেন।

তিনি আরও বলেন, গানের রেকর্ডিং হয়েছে আরও পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং। নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি এবং তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবে সৌমিত্র ঘোষ ইমন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯