• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৫৯:৩৬ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২২:১৯

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার ভোর পাঁচটার দিকে গ্রামের একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

Ad
Ad

বিস্ফোরণে আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- পাঠাপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. বজলুর রহমান (২০), একই গ্রামের মো. জেনারুল হকের ছেলে মো. মিনহাজ উদ্দিন (৩০) এবং রানীহাটির ধুমী গ্রামের রফিজুলের ছেলে মো. শুভ (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে ওই বাড়িতে একদল ব্যক্তি অবৈধভাবে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ঘরটি লণ্ডভণ্ড হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জামালপুর-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
জামালপুর-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২৩


Follow Us