• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩২:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জ আদালত পাড়ায় ককটেল বিস্ফোরণ

১৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৭:৩০

গোপালগঞ্জ আদালত পাড়ায় ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ১২ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনের রাস্তায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, রাত ৯টার দিকে পরপর ২ বার বিকট শব্দ শোনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

প্রত্যক্ষদর্শী মাহফুজ আহমেদ নামের এক ব্যক্তি বলেন, ‘রাত ৯টা বা তার কিছু পর আমি কোর্টের সামনে দিয়ে মডেল স্কুলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ পরপর দুটি বিকট শব্দ শুনে প্রথমে ভেবেছিলাম আশপাশে কোনো বিয়ের অনুষ্ঠানে বাজি ফোটানো হচ্ছে। পরে জানতে পারি আদালতের সামনে দুর্বৃত্তরা ককটেল কিংবা পটকার বিস্ফোরণ ঘটিয়েছে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

ঘটনাস্থলের কাছেই গোপালগঞ্জ ফুটবল স্টেডিয়াম ও জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সড়কের কিছু অংশে হলুদাভ দাগ।

অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে কিছু পাউডারজাতীয় পদার্থ আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা শনাক্ত করা হবে।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

পুলিশ বলছে, গুরুত্বপূর্ণ এলাকায় এই বিস্ফোরণকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০