• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ রাত ১১:২৮:২৯ (24-Aug-2026)
  • - ৩৩° সে:
বিএনপি কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

বিএনপি কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক: বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে করা মামলায় ফজলে খোদা বাবলু (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।২৪ আগস্ট সোমবার দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজলে খোদা বাবলু উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া এলাকার আবুল হোসেন আকন্দের ছেলে এবং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করছিলেন। এসময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা ফজলে খোদা বাবলুকে গ্রেফতার করা হয়েছে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।