• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:০১:১৭ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক

২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক

অনলাইন ডেস্ক: ভারতে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে পুলিশ।

২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

আরও পড়ুন

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আসেন কামাল আহমদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ তার পরিচয় শনাক্ত করে তাকে আটক করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তামাবিল পুলিশ ফাঁড়ি, ইমিগ্রেশন পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, কামাল আহমদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সেসব মামলা যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, এর আগেও ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকায় জনতার হাতে অবরুদ্ধ হয়েছিলেন কামাল আহমদ। সে সময়ও পুলিশ তাকে আটক করে। পরে তিনি জামিনে কারামুক্ত হন।

আরও পড়ুন

সাজেকে হামলার প্রতিবাদে শনিবার দুই জেলায় অবরোধের ঘোষণা

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৩৮







মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪৭