• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:১০:৪৮ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

শিবচরে ৪ আ.লীগ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’

৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৪:২৬

শিবচরে ৪ আ.লীগ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’

অনলাইন ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের চার নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ৩০ নেতাকর্মীও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের ফজলুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগের সঙ্গে আর কোনও সম্পর্ক না রাখার ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন- ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক আক্তার হোসেন সরদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করিম হাওলাদার ও ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহজাহান সরদার। তাদের সঙ্গে প্রায় ৩০ জন নেতাকর্মী ও সমর্থকও পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কঠোর পরিশ্রম করেছি। ঊর্ধ্বতন নেতাদের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু আজ বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা চরম অবহেলার মধ্যে রয়েছি। কোনও নেতাই এখন আর আমাদের খোঁজখবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।

তারা আরও বলেন, তাই আমরা সজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব কার্যক্রম ও পদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি। আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের কোনও কার্যক্রমের সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই। সূত্র: বাংলা ট্রিবিউন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা
ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা
৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪১:০১