• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ১১:০৭:৪৩ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগ নেতা আটক

৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৬:৪৩

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগ নেতা আটক

অনলাইন ডেস্ক: চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

একই সময়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সংখ্যা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

এদিকে, আজ দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ১১ দলের নেতাকর্মীরা।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। মোট কতজনকে আটক করা হয়েছে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

আরও পড়ুন

জনগণের কষ্টগুলো লাঘব করতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯




নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩