• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:০৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে আ.লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেফতার

২৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:২১:০৩

রাঙামাটিতে আ.লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ জুলাই রোববার বিকেল ৪টার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকার হ্যাপীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অংসুইছাইন চৌধুরী দীর্ঘদিন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সূত্রে জানা গেছে, এর আগেও অংসুইছাইন চৌধুরী গ্রেফতার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে নানা অভিযোগ ওঠে।

পুলিশের ভাষ্য, অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের সঙ্গে যোগসাজশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬