• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৮:১৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠল দুই পর্যটকের মরদেহ

২৬ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:১২:৪৩

নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠল দুই পর্যটকের মরদেহ

রাঙামাটি প্রতিনিধি: নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ। তাঁরা হলেন চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬) এবং প্রিয়ন্ত দাশ। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র, আর প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ভেসে ওঠে বলে জানান ৯নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার এবং ওই এলাকার স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু।

ইউপি সদস্য মো. সরোয়ার জানান, আজকে সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে মরদেহ ভেসে উঠেছে বলে সংবাদ দিলে, আমি সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ ২টি কর্ণফুলি নদী হতে উদ্ধার করে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিখোঁজ হন, ঠিক সেই জায়গা থেকে একটু দূরে মরদেহ ২টি ভেসে উঠে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে খবর জানার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের লিডার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল কর্ণফুলি নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেন।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

শিক্ষা সফরে যাওয়ার পথে পুকুরে বাস, নিহত ২ শিক্ষক

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫