• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২০:৪৬ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড করার সুযোগ দিচ্ছে মেটা

২৫ জুলাই ২০২৬ দুপুর ০২:২১:১১

বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড করার সুযোগ দিচ্ছে মেটা

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এবার কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের পরিচয় যাচাই করে বিশেষ ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন।

মেটার এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির ফলে ভুয়া প্রোফাইল, কনটেন্ট ও বার্তা তৈরি করা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এ কারণে প্রকৃত ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে এই নতুন ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হয়েছে। ভেরিফায়েড ব্যাজ থাকলে অন্য ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন সংশ্লিষ্ট প্রোফাইলটি আসল এবং ভুয়া নয়।

ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। এরপর ফেসবুকের সিস্টেম ভিডিওটি ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে।

এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে। প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত নয় এমন ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোই ভেরিফিকেশনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।

ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যাজটি প্রথম পর্যায়ে ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং এবং ফেসবুক গ্রুপসে দেখা যাবে। ভবিষ্যতে ফেসবুক ফিডের পোস্টেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। মেটা জানিয়েছে, একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে একই ব্যাজ ফেসবুকের বিভিন্ন স্থানে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে এবং এর জন্য অতিরিক্ত কোনো অর্থ বা সাবস্ক্রিপশন প্রয়োজন হবে না।

প্রাথমিকভাবে এই সুবিধা কেবল যোগ্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের জন্য চালু করা হচ্ছে। তবে ফেসবুক পেজ ও প্রো মোড অ্যাকাউন্টে আপাতত এই ভেরিফিকেশন সুবিধা পাওয়া যাবে না। নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে ফিচারটি চালু করা হচ্ছে। পরে এটি বিশ্বব্যাপী সম্প্রসারণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:৪৩






আ. লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ
আ. লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ
৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৩:২৬