স্পোর্টস ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ড্র’তে রাশিয়ার যুব দলকে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আংশিকভাবে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে দেশটি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর আরোপিত কঠোর ক্রীড়া নিষেধাজ্ঞার পর, এই প্রথম তাদের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হলো।
৬ দলের একটি পুলে রাশিয়ার সঙ্গে রয়েছে- তুরস্ক, আফগানিস্তান, জিবুতি, সিয়েরা লিওন এবং সুদান। গ্রুপে তুরস্কই একমাত্র ইউরোপীয় প্রতিপক্ষ।
উদ্বোধনী এই অনুর্ধ্ব-১৫ বিশ্বকাপ উৎসবটি আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর আজারবাইজানে অনুষ্ঠিত হবে। এতে মোট ১৯১টি দল অংশ নিচ্ছে এবং ম্যাচগুলো ছোট মাঠে ৮-এ-সাইড ফরম্যাটে ২০ মিনিটের হাফে খেলা হবে।
এই শিথিলতা কেবল যুব স্তরের ফুটবলের জন্যই প্রযোজ্য। রাশিয়ার সিনিয়র জাতীয় দল এবং ক্লাবগুলোর ওপর উয়েফা ও ফিফার নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে। অর্থাৎ তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা চ্যাম্পিয়নস লিগের মতো মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
রাশিয়ার অন্তর্ভুক্তির কারণে বেশ কিছু বড় দল টুর্নামেন্ট থেকে দূরে রয়েছে। উয়েফার ৫৫টি সদস্য দেশের মধ্যে কেবল ৩৭টি সদস্য দেশ এই ড্রতে অংশ নিয়েছে। ইউক্রেন ছাড়াও জার্মানি, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এই টুর্নামেন্টে খেলছে না।
সূত্র: গোলডটকম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available