• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৫:২১ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩

নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ১৯ সেপ্টেম্বর শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।

প্রজ্ঞাপন অনুসারে, নতুন বেতন কাঠামোতে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।

আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। গত ১ জুলাই থেকে যেহেতু নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে, তাই বকেয়া বেতনও পাবেন কর্মকর্তা-কর্মচারীরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন বেতনকাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন।

নতুন বেতনকাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। এরপর আজ (শনিবার) এর প্রজ্ঞাপন জারি হয়।

সূত্র: যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩



নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩

গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৪৮

জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩৬