স্পোর্টস ডেস্ক: সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ২-৩ গোলে ভারতের বিপক্ষে হেরেছিল। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানের পয়েন্ট পাওয়ার বিকল্প ছিল না। ঢাকা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। এতে এই গ্রুপ থেকে পাকিস্তানই সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
প্রতি গ্রুপে তিন দল। প্রতি দল দু’টো করে ম্যাচ খেলবে। পাকিস্তান ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩ ও গোল ব্যবধান +২। ভারতের এক ম্যাচে তিন পয়েন্ট ও +১। মালদ্বীপের শূন্য পয়েন্ট ও -৩ গোল ব্যবধান। মালদ্বীপের পরের ম্যাচ ভারতের বিপক্ষে ১১ নভেম্বর। ঐ ম্যাচে মালদ্বীপ ৩ গোলের ব্যবধানে জিতলে তাদের গোল ব্যবধান দাড়াবে +০ আবার ভারতেরও -২। তখন তিন দলেরই সমান তিন পয়েন্ট হলেও পাকিস্তান +২ গোল ব্যবধান নিয়ে এগিয়ে থাকবে। মালদ্বীপ এক গোলের ব্যবধানে হারালে অবশ্য ভারত শূন্য গোল ব্যবধানে থেকে মালদ্বীপের চেয়ে এগিয়ে থাকবে। আর দুই গোলের ব্যবধানে হারলে তখন অবশ্য মালদ্বীপ ও ভারতের গোল ব্যবধান সমান হবে।
সাফের বাইলজের ১১ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, দুই কিংবা ততোধিক দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড দেখা হবে। মালদ্বীপ ভারতকে হারালে পাকিস্তান, ভারত ও মালদ্বীপ তিন দলেরই সমান তিন পয়েন্ট হবে এবং তিন দলই পরস্পর পরস্পরের বিপক্ষে জয়-পরাজয় রয়েছে। এই ধারায় সমতা থাকায় পরের ধারায় রয়েছে দলগুলোর মধ্যে গোল পার্থক্য। এই অংশেই পাকিস্তানের বর্তমান অবস্থান গ্রুপে শীর্ষ দুই নম্বরে থাকা নিশ্চিত করে। মালদ্বীপের কিংবা ভারতের জয় অথবা ড্র কিছুই পাকিস্তানকে গ্রুপে শীর্ষ দ্বিতীয় থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। মালদ্বীপ ভারতকে দুই গোলের ব্যবধানে হারালে তখন মালদ্বীপ ও ভারতের সমান তিন পয়েন্ট ও -১ গোল ব্যবধান হবে। সেক্ষেত্রে ২০ অনুচ্ছেদের পরবর্তী ধাপ অনুসরণ হবে ভারত ও মালদ্বীপের মধ্যে কারা বেশি গোল করেছে।
বাইলজ ও গাণিতিক হিসাব নিকাশে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এরপরও সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বলেন, 'গ্রুপ পর্বের সকল খেলা শেষ হওয়ার আগে আমরা আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত কোনো বিবৃতি বা অবস্থান ব্যক্ত করতে পারি না। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী আপনারা হিসাব-নিকাষ করতে পারেন।'
ম্যাচের দ্বিতীয় মিনিটে নিজেদের বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। পেনাল্টি থেকে গোল করে লিড এনে দেন পাকিস্তানকে আব্দুল্লাহ। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। বক্সের কোনা থেকে গোল করেন তিনি।
২৪ মিনিটে মালদ্বীপের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন নাজিব। প্রথমার্ধের তিন গোলের লিড শেষ পর্যন্ত ধরে রাখে পাকিস্তান। বিরতির পর খেলোয়াড় পরিবর্তন করলেও স্কোরলাইন পরিবর্তন করতে পারেনি মালদ্বীপ। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডে গোল বাতিল হয়।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available