অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাবিদ ও শিক্ষকদের উচ্চমানের গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, "আমরা বিশ্বায়নের যুগে বসবাস করছি। এই গ্লোবাল ভিলেজে আমাদের প্রতিনিয়ত আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এই প্রতিযোগিতায় সাফল্য পেতে গবেষণার কোনো বিকল্প নেই।"
৮ নভেম্বর রবিবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থাকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে এআই যেন কোনো অনৈতিক কাজে বা অপব্যবহারে ব্যবহৃত না হয়, সে বিষয়েও শিক্ষকসমাজকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমান সরকার শিক্ষা প্রক্রিয়াকে আনন্দময় ও সুফলা করে তুলতে কাজ করে যাচ্ছে। তাই শিক্ষকদেরও শ্রেণিকক্ষে আনন্দমুখর পরিবেশে পাঠদান নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সময়োপযোগী শিক্ষার প্রয়োজনে শিক্ষাক্রম ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে তথ্য-প্রযুক্তি এবং এআই-এর ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available