• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৯:৫৭ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৭:৩০

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়েছে।

৮ নভেম্বর রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও কমিটির সদস্য তারেক রহমান।

বৈঠকে আরও উপস্থিত আছেন- বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী ও কমিটির সদস্য মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম।

আরও পড়ুন

প্রতিযোগিতায় টিকতে গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশ ও জাতির শান্তি-অগ্রগতির কামনায় দোয়া
দেশ ও জাতির শান্তি-অগ্রগতির কামনায় দোয়া
৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৬:৩৩