• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:১১:৫৮ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

লামিন ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারালো স্পেন

৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩১:২৬

লামিন ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারালো স্পেন

স্পোর্টস ডেস্ক: লামিন ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্পেন। ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখানো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচের শেষ পর্যন্ত সেই আধিপত্য ধরে রেখে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে।

ম্যাচের শুরুতেই, স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় গোল করে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ক্রোয়েশিয়াকে। ম্যাচের ২৮ মিনিটে, ইভান পেরেসিচের নিখুঁত ক্রস থেকে হেডে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন দিওন বেলিয়ো। তার গোলে সমতায় ফেরে ক্রোয়াটরা।

এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানেই আবারও এগিয়ে যায় স্পেন। মার্ক পুবিলের পায়ে গোল পেয়ে প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতির পরও আক্রমণের ধার কমেনি স্পেনের। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। তার গোলে ব্যবধান আরও বাড়িয়ে ৩-১ করে স্পেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভির পর্দায় যত খেলা দেখবেন
টিভির পর্দায় যত খেলা দেখবেন
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৪:২০


ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৭:১২

দশজনের চেকিয়াকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড
দশজনের চেকিয়াকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৭:১১