• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫৭:৪৪ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

১৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২১:৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে খুইয়েছে টাইগাররা। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে সফরকারীরা।

১৫ জুলাই বুধবার বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হয়।

চোটের কারণে এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে নেই অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরে একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি। এছাড়া একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

দুই বিশেষজ্ঞ স্পিনার শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদকে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

জিম্বাবুয়ের একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:২৯




দাম বাড়ল কমদামি সিগারেটের
দাম বাড়ল কমদামি সিগারেটের
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১০:১৭