• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০১:১৭:৪৫ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের রেফারি ব্রাজিলের বিদায়ী ম্যাচের দায়িত্বে থাকা ইসমায়েল

১৪ জুলাই ২০২৬ দুপুর ০২:০৭:৩০

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের রেফারি ব্রাজিলের বিদায়ী ম্যাচের দায়িত্বে থাকা ইসমায়েল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে অনেক স্মরণীয় মুহূর্তের দেখা মিলেছে। ক্যারিয়ারের সায়াহ্নেও লিওনেল মেসির ম্যাজিক, ক্রিস্টিয়ানো রোনালদো-নেইমারদের কান্নাভেজা চোখে বিদায়। কিলিয়ান এমবাপ্পে-আর্লিং হালান্ডদের গতির সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স। সঙ্গে ‘নিঃসঙ্গ শেরপা’ খ্যাত গোলরক্ষকদের অবিশ্বাস্য বীরত্ব।

তবে এবারের বিশ্বকাপকে যেন সবকিছু ছাপিয়ে গেছে ‘রেফারিং বিতর্ক’। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ পরিচালননা করা রেফারিদের সিদ্ধান্তগুলো নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে। তাই তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ আসলেই দৃষ্টি থাকে কে পাচ্ছেন বাঁশির দায়িত্ব।

আগামীকাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিতে কে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ম অনুযায়ী একদিন আগে জানিয়েছে ফিফা। আটলান্টায় ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাত।

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন ইসমায়েল। যুক্তরাষ্ট্রের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করবেন। ইসমায়েল সহকারী হিসেবে পাচ্ছেন দুই স্বদেশি রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনসন। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি দানিয়েল বিনদোনি। ইসমায়েল যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও জন্ম মরক্কোয়।

২০০১ সালে ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে যুক্তরাষ্ট্রে যান তিনি। তখন তার বয়স ছিল ১৮ বছর। ২০০৬ সালে ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে অস্টিনে বসবাস করছেন।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ পরিচালনা করেছেন ৪৪ বছর বয়সী ইসমায়েল। শুরুটা হয়েছিল নেদারল্যান্ডস-জাপানের গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে। ফিরতি ম্যাচও ছিল গ্রুপ পর্বের। তবে এবার প্রতিপক্ষ ছিল উরুগুয়ে-স্পেন। আর শেষ ম্যাচ ছিল শেষ ষোলোর। মেটলাইফ স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল ব্রাজিল-নরওয়ে। সবমিলিয়ে ৬ হলুদ কার্ড এবং ১ লাল কার্ড দেখিয়েছেন তিনি।

রেফারিং ক্যারিয়ার বেশ দীর্ঘ ইসমায়েলের। ২০১২ সাল থেকে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন তিনি। ২০২২ এমএলএস কাপের ফাইনালের দায়িত্বও পালন করার অভিজ্ঞতা আছে তার। সঙ্গে এ বছরই হওয়া ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের বাঁশিও তার হাতেই ছিল। মাঠে স্বচ্ছ ও নিরপেক্ষতার পরিচয় দেওয়ায় এমএলএসের বর্ষসেরা রেফারি হয়েছেন দুইবার।

তবে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় জায়গা পান ২০১৬ সালে। ২০২২ সালে প্রথমবার বিশ্বকাপের দায়িত্ব পালন করেন। কাতার বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হওয়া ফ্রান্স-আর্জেন্টিনার ম্যাচে চতুর্থ রেফারি ছিলেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪