• ঢাকা
  • |
  • শনিবার ৭ই চৈত্র ১৪৩২ রাত ১০:২৩:৩৫ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়ন জাপান

২১ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:২৮

অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়ন জাপান

স্পোর্টস ডেস্ক: গ্যালারিভর্তি প্রায় ৮০ হাজার দর্শক, ঘরের মাঠের সমর্থন সবকিছুই ছিল অস্ট্রেলিয়া নারী ফুটবল দলের পক্ষে। তবে দুর্দান্ত পারফরম্যান্সে সবকিছু ছাপিয়ে জাপান নারী ফুটবল দল ১-০ গোলের জয়ে জিতে নিয়েছে এএফসি নারী এশিয়ান কাপের শিরোপা।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে জমিয়ে তোলে লড়াই। তবে ম্যাচের একমাত্র ও নির্ধারক গোলটি আসে প্রথমার্ধেই। ১৭ মিনিটে জাপানের তরুণ তারকা মাইকা হামানো বক্সের বাম দিক থেকে কোণাকুণি শটে বল জালে জড়ান। অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড চেষ্টা করেও তা ঠেকাতে পারেননি।

Ad
Ad

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। দলের তারকা স্যাম কের একাধিক সুযোগ তৈরি করলেও জাপানের শক্ত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হন। ম্যাচের শেষদিকে এমিলি ভ্যান এগমন্ডের জোরালো শটও প্রতিহত করে জাপানের ডিফেন্স।

Ad

পুরো টুর্নামেন্টজুড়ে জাপানের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। দলনেতা সাকি কুমাগাইয়ের নেতৃত্বে ডিফেন্স ছিল অটুট, আর গোলপোস্টে আয়াকা ইয়ামাশিতার দৃঢ়তায় ফাইনালেও কোনো গোল হজম করতে হয়নি।

এই জয়ে আবারও ফাইনালে অস্ট্রেলিয়াকে হতাশ করল জাপান। এর আগে ২০১৪ ও ২০১৮ সালেও একই ব্যবধানে জাপানের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল অজিরা। এবার সিডনিতে সেই পুরনো দুঃখেরই পুনরাবৃত্তি হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরাইলি এফ-১৬ ভূপাতিতের দাবি ইরানের
ইসরাইলি এফ-১৬ ভূপাতিতের দাবি ইরানের
২১ মার্চ ২০২৬ রাত ১০:১২:১২

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের
ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের
২১ মার্চ ২০২৬ রাত ১০:০৩:৫৮





ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প
২১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৫৬





Follow Us